শর্তাবলি
DeshiDevs (deshidevs.com) ব্যবহার করলে নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
গেম ও ফ্রি টুল
ফ্রি গেম ও টুল যেমন আছে তেমনভাবে দেওয়া হয়। সেভ হারানো বা ভুলের জন্য আমরা চেষ্টা করি, কিন্তু নিশ্চয়তা দিতে পারি না। সমস্যা পেলে খেলার ভেতরের রিপোর্ট বাটনে জানান।
কেনাকাটা
সব কেনাকাটায় পুরো টাকা আগে bKash বা Nagad-এ পাঠাতে হয়। Transaction ID মিলিয়ে দেখার পর জিনিসটা চালু হয়। ভুল Transaction ID দিলে অর্ডার বাতিল হবে।
ই-কমার্স ওয়েবসাইট প্ল্যাটফর্ম
একবারের ফি দিয়ে আপনার নিজের হোস্টিংয়ে প্ল্যাটফর্মটা বসিয়ে দেওয়া হয়। ডোমেইন ও হোস্টিংয়ের খরচ আপনার। কী কী সেটআপ করা হবে, পেমেন্টের আগে কথা বলে ঠিক করা হয়।
লাইসেন্স
কেনা এক্সটেনশনের লাইসেন্স কী শুধু আপনার নিজের ব্যবহারের জন্য। কী শেয়ার বা বিক্রি করলে লাইসেন্স বন্ধ হতে পারে।
অ্যাকাউন্ট
অন্যের ক্ষতি, প্রতারণা বা সাইটের অপব্যবহার করলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
শর্ত বদলালে এই পেজে জানানো হবে। প্রশ্ন থাকলে যোগাযোগ বাটনে মেসেজ দিন।