আপনার অনলাইন শপের পুরো সিস্টেম
ওয়েবসাইট, অর্ডার, কুরিয়ার, ফেক অর্ডার ধরা আর লাভের হিসাব, এক অ্যাডমিনে। আমাদের নিজেদের 4টা শপ প্রতিদিন এতেই চলে, তাই যা দেখছেন সব আসল কাজের জিনিস।

আজকের অর্ডার, কোন স্ট্যাটাসে কতগুলো, ডেলিভারি সাকসেস রেট আর কুরিয়ারের কাছে কত টাকা পাওনা, খুলেই দেখুন।
আসল অ্যাডমিন, ডেমো ডেটা দিয়ে। নাম, নম্বর আর হিসাব বানানো।
নিজে চালিয়ে দেখুন, কল বুক করার আগেই
একটা আসল ডেমো শপ আর তার পুরো অ্যাডমিন। অর্ডার দিন, কনফার্ম করুন, রিপোর্ট আর লাইভ ভিজিটর দেখুন। নাম, নম্বর আর হিসাব সব বানানো; প্রতি রাতে আবার শুরু থেকে।
1. দোকানটা দেখুন
ক্রেতারা যেভাবে দেখবে: হোম পেজ, প্রোডাক্ট, চেকআউট। একটা অর্ডার দিয়ে দেখুন, তারপর অ্যাডমিনে সেটা খুঁজে নিন।
ডেমো শপ খুলুন ↗2. অ্যাডমিনে ঢুকুন
লগইন পেজে নিচের ইমেইল আর পাসওয়ার্ড আগে থেকেই বসানো থাকবে, শুধু Log in চাপুন।
demo@deshidevs.com
পাসওয়ার্ডdemo1234ভালো লাগলে নিচে ফর্ম দিন, আপনার দোকানের জন্য কী কী লাগবে কথা বলে ঠিক করব।
যা যা আছে
বাংলাদেশে অনলাইনে বিক্রি করতে গিয়ে আমরা যেসব ঝামেলায় পড়েছি, প্রতিটার জন্য একটা করে সমাধান।
ওয়েবসাইট ও থিম
- মোবাইলে দ্রুত খোলে এমন দোকান
- কয়েকটা থিম, হোম স্লাইডার, ক্যাটাগরি
- সাইজ-রঙ অনুযায়ী আলাদা দাম
- রিটার্ন, ডেলিভারি, প্রাইভেসি পলিসি পেজ রেডি
ল্যান্ডিং পেজ (ফানেল)
- এক প্রোডাক্টের জন্য আলাদা অর্ডার পেজ
- বিজ্ঞাপন থেকে সরাসরি অর্ডার ফর্মে
- অফার ও ভ্যারিয়েন্টের দাম সহ
অর্ডার ম্যানেজমেন্ট
- নিজের মতো নাম দেওয়া স্ট্যাটাস বক্স
- একসাথে অনেক অর্ডার কনফার্ম
- 3×4 ইঞ্চি লেবেল ও ইনভয়েস প্রিন্ট
- অর্ডার এডিট করলে ভ্যারিয়েন্টও বদলায়
কুরিয়ার
- Pathao ও Steadfast-এ এক ক্লিকে পাঠানো
- পার্সেল কোথায় আছে, নিজে থেকেই আপডেট
- কোন কুরিয়ারের কাছে কত টাকা পাওনা
ফেক ও রিটার্ন অর্ডার ধরা
- প্রতিটা অর্ডারে রিস্ক স্কোর
- একই নম্বর বা ঠিকানা থেকে ডুপ্লিকেট অর্ডার ধরা
- কাস্টমারের আগের অর্ডারের ইতিহাস এক নজরে
অসম্পূর্ণ অর্ডার
- চেকআউটে নম্বর লিখে চলে গেলেও তালিকায় আসে
- কল আর WhatsApp বাটন পাশেই
- এক ক্লিকে আসল অর্ডার
লাভ ও বিজ্ঞাপনের হিসাব
- Meta বিজ্ঞাপনের খরচ নিজে থেকে আসে
- বিজ্ঞাপন বাদে আসল লাভ, ROAS
- দিন, সপ্তাহ, মাস ধরে রিপোর্ট
লাইভ ভিজিটর
- বাংলাদেশের ম্যাপে এখনকার ভিজিটর
- কতজন কার্টে, কতজন চেকআউটে
- নতুন অর্ডারে সেল সাউন্ড
কাস্টমারকে মেসেজ
- অর্ডার হলে SMS (BulkSMSBD)
- বিশ্বস্ত কাস্টমার নিজেই অর্ডার কনফার্ম করতে পারে
- অর্ডারের পরে পরিষ্কার ডেলিভারি নিয়ম
Meta Pixel ও Conversions API
- Purchase ইভেন্ট সার্ভার থেকে
- প্রোডাক্ট ক্যাটালগ ফিড
- বিজ্ঞাপন আরো ঠিক মানুষের কাছে যায়
সব দোকান এক অ্যাপে
- একাধিক দোকান থাকলে সব অর্ডার এক জায়গায়
- ফোনে নতুন অর্ডারের নোটিফিকেশন
- স্টাফ কোন দোকান দেখবে, আপনি ঠিক করেন
স্টাফ ও নিরাপত্তা
- স্টাফের আলাদা লগইন ও অনুমতি
- নতুন ডিভাইসে লগইন কোড
- প্রতিদিন ডেটার ব্যাকআপ
- অ্যাডমিন থেকেই নতুন আপডেট ইনস্টল
ফর্ম দিন, আমরা কল করব
এখন কোনো টাকা লাগবে না। কলে পুরো অ্যাডমিন ঘুরিয়ে দেখাব, প্রশ্নের উত্তর দেব। ঠিক মনে হলে তারপর অগ্রিম পেমেন্ট।
কথা বলুন
আপনার দোকান আর কী কী লাগবে জানান। চাইলে ডেমো দেখাই।
অগ্রিম পেমেন্ট ও সেটআপ
bKash বা Nagad-এ পুরো টাকা। তারপর আপনার ডোমেইন আর হোস্টিং-এ ওয়েবসাইট বসানো।
বিক্রি শুরু
প্রোডাক্ট তুলুন, বিজ্ঞাপনের লিংক দিন, অর্ডার নিন।
যা সবাই জানতে চায়
পেমেন্ট কি একবারই?
হ্যাঁ। একবার পেমেন্ট করলে ওয়েবসাইট আপনার। মাসে মাসে কোনো ফি নেই। ডোমেইন আর হোস্টিং-এর খরচ আলাদা, সেটা সরাসরি আপনার হোস্টিং কোম্পানিকে দেবেন।
টাকা কীভাবে দেব?
পুরো টাকা অগ্রিম, bKash বা Nagad-এ। টাকা পাঠিয়ে Transaction ID দিলে আমরা মিলিয়ে দেখে কনফার্ম করি, তারপর সেটআপ শুরু হয়।
ওয়েবসাইট কোথায় থাকবে?
আপনার নিজের cPanel হোস্টিং-এ। ডেটা আপনার কাছে থাকে, আমাদের সার্ভারে না।
পুরনো ওয়েবসাইটের অর্ডার আর প্রোডাক্ট আনা যাবে?
হ্যাঁ। আমাদের নিজেদের শপগুলো পুরনো সিস্টেম থেকে সব অর্ডার আর কাস্টমার সহ এখানে আনা হয়েছে। আপনারটাও আনা যাবে।
নতুন ফিচার আসলে কী হবে?
অ্যাডমিনে "System update" অংশ আছে। আপডেট ফাইল দিলে নিজেই ইনস্টল করতে পারবেন। ইনস্টলের আগে আগের ফাইলের ব্যাকআপ থাকে।
কোন কুরিয়ার কাজ করে?
এখন Pathao আর Steadfast। দুইটার সাথেই সরাসরি যুক্ত, পার্সেলের আপডেট নিজে থেকেই আসে।
চলুন কথা বলি
দাম, ডেমো বা আপনার দোকানে কী কী লাগবে, WhatsApp-এ জিজ্ঞেস করুন।
যোগাযোগের নম্বর শিগগিরই এখানে থাকবে।