প্রাইভেসি পলিসি
DeshiDevs (deshidevs.com) ব্যবহার করলে আমরা কী তথ্য রাখি আর কেন, এখানে সহজ ভাষায় লেখা।
যা রাখি
- অ্যাকাউন্ট: সাইন আপ করলে আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর। Google দিয়ে সাইন ইন করলে Google থেকে নাম, ইমেইল আর ছবি।
- গেমের সেভ: সাইন ইন করে খেললে গেমের অগ্রগতি, যাতে অন্য ডিভাইসে খেলতে পারেন।
- পেমেন্ট: কিনলে নাম, ফোন, ইমেইল, bKash/Nagad নম্বর আর Transaction ID। আমরা কোনো পিন বা পাসওয়ার্ড চাই না, রাখিও না।
- ওয়েবসাইট প্ল্যাটফর্মের জন্য যোগাযোগ: ফর্মে দেওয়া নাম, ফোন আর উত্তরগুলো।
- ব্যবহারের হিসাব: কোন পেজ দেখা হয়েছে, কতক্ষণ খেলা হয়েছে, কোন বিজ্ঞাপন থেকে এসেছেন। এতে সাইট আর গেম ভালো করা যায়।
কুকি ও বিজ্ঞাপন
আমরা Meta (Facebook) পিক্সেল ও এ রকম টুল ব্যবহার করতে পারি, যাতে বিজ্ঞাপন ঠিক মানুষের কাছে যায়। এগুলো আপনার ব্রাউজারে কুকি রাখে।
যা করি না
আপনার তথ্য বিক্রি করি না। কাজের জন্য যতটুকু দরকার (যেমন ইমেইল বা SMS পাঠানো), শুধু ততটুকু সেবাদাতার কাছে যায়।
আপনার তথ্য মুছতে চাইলে
যোগাযোগ বাটনে মেসেজ দিন, আমরা আপনার অ্যাকাউন্ট আর সেভ মুছে দেব। কেনাকাটার হিসাব আইনের প্রয়োজনে কিছুদিন রাখতে হতে পারে।